ভোলায় ২৫৯তম ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী কবি গানের আসর শুরু

প্রচ্ছদ » বিনোদন » ভোলায় ২৫৯তম ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী কবি গানের আসর শুরু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলা সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মাহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯তম তিন দিনব্যাপী কবি গানের আসর। বৃহস্পিবার সকালে পাল্টাপাল্টি যুক্তি, তর্ক আর গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে কবিগান শুরু হয়। গানের আসর হারমনিয়াম, গানের আসর হারমনিয়াম, ঢোল, বাঁশি, কাশা ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা শত-শত দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন।

রতন মাহাজন বাড়ির লেকজন মহাজনের বাড়ির উঠোনে ৩ দিনব্যাপী এ গানের আসরে আয়োজন করেন। শেষ হবে আগামী শনিবার। এবারের আসরে পালা গান পরিবেশন করছেন পিরোজপুর নাজিরপুর এর কবিয়াল রতন সরকার ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামের নরত্তম সরকার।

এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি, জারি, সারি আর পালাগানের মাঝে বাঙালি তার প্রাণের আনন্দ খুঁজে পেত। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে এ সব জনপ্রিয় গান। তাই বাঙালীর ঐতিহ্যকে ধরে রাখতে ভোলায় আজও আয়োজন করা হচ্ছে কবিগানের আসর ।

আর এমন লোকজ উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ প্রায় হাজারোধিক শ্রোতা-দর্শক। আগামী শনিবার শেষ দিন লোকসমাগম আরো বাড়বে বলে আয়োজকরা জানান।

এ গানের আসরকে কেন্দ্র করে খাওয়াদাওয়ার পাশাপাশি, বসে গ্রামীণ মেলা। আড়াইশ’ বছরের বেশি সময় ধরে লক্ষীপূজার পর স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ কবিগানের আয়োজন করেন। তাদের আয়োজন করা কবিগানের মাধ্যমে বাঙালির লোক সাংস্কৃতি বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন আয়োজক কপিল দে।

কবি গান বাংলা লোক সংগীতে বিশেষ একধারা। যেখানে মুখে মুখে পদ রচনা করে তাত্ক্ষণিক সুর রচনা করে করে প্রতিযোগিতা হয়৷ আর কবিগান পরিবেশন কারিদের বলাহয় কবিয়াল।

একটা সময় গ্রাম বাংলায় নিয়মিত বসতো কবি গানের আসর। কিন্তু কালের বির্বতনে এখন বিরল। তবে ভোলার সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মাহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯ তম তিন দিনব্যাপী কবি গানের আসর সেই পুরানো ঐতিহ্যকে লালন করে আসছে। কবি গানের পাশাপাশি থাকে ছোট পরিসরে মেলা সহ নানা আয়োজন।

বিগত বছরগুলোর ধারাবাহিকতা এবছর কবি গানের আসর বৃহস্পতিবার থেকে শুরু হয় এবছরের আসর। কবি গানকে গিরে ধর্ম বর্ন নির্বিশেষে সবার মাঝে উৎসবের আমেজ।

মাহাজনবাড়ির কবি গানের আয়োজক দের মধ্যে অন্যতম অপু জানান, প্রতি বছর মাহাজন বাড়ির কবি গানের আসরে আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন থেকে শুরু করে দূর দুরান্ত থেকে অনেকেই কবি গানের আসরে ছুটে আসেন। এমনকি আমাদের আশে পাশের হিন্দু মুসলিম সবাই শুনেতে আসেন কবি গান। এটা যেমন মাহাজন বাড়ির ঐতিহ্য তেমনি করে গ্রামীণ সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহক। আমরা আশাকরি সরকার গ্রামীন এই সাংস্কৃতিক ধরে রাখার জন্য এগিয়ে আসবেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:৩১   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ভোলায় ২৫৯তম ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী কবি গানের আসর শুরু
বেতুয়া প্রশান্তিপার্কে কাশফুলের শুভ্রতায় তারুণ্যের উৎসব
বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
ভোলার ছেলে মাসরিকুল আলম পরিচালিত ও তৌসিফ অভিনিত ‘আমার রাজ্যে তুমি’ আসছে শিগগিরই
ভোলার সিনেমা হল: হারিয়ে যাওয়া বিনোদনের এক সামাজিক ইতিহাস
ভোলার নদীর পাড়ে বৈশাখী আনন্দ, হাজারো মানুষের মিলনমেলা
একটি বিশেষ বিজ্ঞপ্তি
বেতুয়া প্রশান্তি পার্ক, অবসাদগ্রস্ত হৃদয়ে শান্তি-সুখের বাতায়ন
কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
দ্বীপজেলা ভোলা: প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনার জনপদ



আর্কাইভ