
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও মুক্তির আদর্শ তরুণ প্রজন্মের মননে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলা সদর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নজরুল বর্ষ’ প্রতিযোগিতা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে ভোলা সদর উপজেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটি এ আয়োজনের উদ্যোগ নেয়। প্রতিযোগিতায় সদর উপজেলার চারটি স্বনামধন্য মাদরাসার শিক্ষার্থীরা মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। বুধবার সকাল ১০টায় ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, ইসলামী চেতনা, মানবতাবোধ ও সাম্যের বার্তা আজকের শিক্ষার্থীদের জীবন গঠনে অনুপ্রেরণা জুগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের কালজয়ী সৃষ্টিকে হৃদয়ে ধারণ করতে সাহায্য করবে।

ভোলা সদর উপজেলার দুটি কামিল ও দুটি ফাজিল মাদরাসার নির্বাচিত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফল নিচে তুলে ধরা হলো:
প্রতিযোগিতার ফলাফল:
বিভাগ-১: নজরুলের ইসলামি সংগীত/গজল
১ম স্থান: তাসদিক আহমেদ তাজিম (ফাজিল ৩য় বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা), ২য় স্থান: মাহমুদ আলম মুন্না (ফাজিল ৩য় বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসা), ৩য় স্থান: মো. ফাহিম (কামিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা)
বিভাগ-২: নজরুলের কবিতা আবৃত্তি
১ম স্থান: ইসরাত জাহান ফারাবি (ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসা), ২য় স্থান: মো. ত্বহা (ফাজিল ১ম বর্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা), ৩য় স্থান: রাইসা (ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা)।
বিভাগ-৩: কবি নজরুল রচিত হামদ/নাত
১ম স্থান: মো. ফাহিম (কামিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা), ২য় স্থান: মো. ত্বহা (ফাজিল ১ম বর্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা), ৩য় স্থান: মাহমুদ আল মুন্না (ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসা)
বিভাগ-৪: রচনা প্রতিযোগিতা (‘নজরুল ও মানুষের মুক্তি’)।
১ম স্থান: জাহিদুল ইসলাম (অনার্স ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা), ২য় স্থান: আরিফুল ইসলাম (ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসা), ৩য় স্থান: রাইসা (ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা)
বিভাগ-৫: উপস্থিত বক্তৃতা (‘শোষিত ও বঞ্চিত মানুষের কবি নজরুল’)।
১ম স্থান: মো. মাহবুব আলম (ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা), ২য় স্থান: তানজিল আহমেদ (অনার্স ৪র্থ বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা), ৩য় স্থান: মো. মতিউর রহমান (অনার্স ২য় বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা)।
অনুষ্ঠান শেষে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কাজী নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও বেশি জানার আগ্রহ পাবে এবং শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় আরও এক ধাপ এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪১ ৯৯ বার পঠিত