২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » তজুমদ্দিন » ২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি।।

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানসহ দেশব্যাপী ২৪জন নেতাকর্মী হত্যা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা ভোলা শাখার সহকারী সেক্রেটারি মাওঃ মো: আব্বাজ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ২৮শে অক্টোবর ২০০৬ সালে যে ঘটনা ঘটেছিল সেটি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করার একটি ষড়যন্ত্র তারা চেয়েছিল এ দেশ থেকে ইসলাম ভাবধারার রাজনীতিকে মুছে ফেলতে কিন্তু দেশবাসী আজ তারা হতে দেয় না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, জেলা ভোলা শাখার সভাপতি মাওঃ মো: নুরুন্নবী। বিশেষ অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জামাত ইসলামি এমন একটি ইসলামী আন্দোলন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এদেশ থেকে মুছে ফেলা সম্ভব না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওঃ মো: আব্দুর রব-এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাসহ সংঘটিত সকল হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে তজুমদ্দিন বাজারের বিক্ষোভ মিছিল নহতজুমদ্দিন দক্ষিণ বাজার থেকে শুরু করে উত্তর বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নিহতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৪   ৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
তজুমদ্দিনে স্কাউটসের কাব হলিডে পালিত
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক



আর্কাইভ