
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর সহযোগিতায় ভোলা জেলা যুবদল এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। উক্ত চক্ষু ক্যাম্প উদ্ভোদন করেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হুমায়ুন কবির সোপান ও জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদলের সভাপতি মো: জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো: আবদুল কাদের সেলিমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ। উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এ মোট ২৫০ জন রেগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৬০ জন রোগীকে সম্পূর্ণ ফ্রি চক্ষু অপারেশন করা হয়। এবং বাকী রোগীদের কে চশমা ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে। উক্ত চক্ষু ক্যাম্পটি পরিচালনা করেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের ডা: আসিব ইকবালসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:২২:১৫ ৯২ বার পঠিত