এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দৌলতখানের কাজী সালমান

প্রচ্ছদ » জেলা » এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দৌলতখানের কাজী সালমান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা জেলার দৌলতখান উপজেলার কৃতি সন্তান কাজী সালমান। দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে তার পৈতৃক নিবাস বলে জানা গেছে।

নতুন এই দায়িত্বে স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুনভাবে উচ্ছ্বাস ও অনুপ্রেরণা তৈরি হয়েছে।দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভোলার দৌলতখান উপজেলার সন্তান কাজী সালমানের এই দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক কাঠামোয় নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করেছে। বিভাগীয় পর্যায়ে দলীয় কার্যক্রমের সমন্বয়, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই এ ধরনের দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

কাজী সালমানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে তাঁর নিজ উপজেলা দৌলতখানসহ ভোলা-২ আসন অর্থাৎ দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলার মানুষের মধ্যে নতুন করে প্রত্যাশা ও উচ্ছাস তৈরি হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১:০৩:১২   ১৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ