বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে একই বাড়ীর দুই শিশুর মৃত্যু হয়েছে ৷ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ১১টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই বাড়ীর মোঃ শাহিনের মেয়ে মোসাঃ মাহা (৬) ও আব্দুল গনির মেয়ে মোসাঃ তানহা (৬) ৷ তারা সম্পর্কে আপন ফুফু ও ভাতিজি ৷

পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে তারা দুজনে বাড়ীর পুকুরের ঘাটলায় গোসল করতে আসে ৷ কিছুক্ষন পর তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে তাদের পরিবার ৷ একপর্যায়ে মাহার মরদেহ ভেসে উঠে ৷ পরে পানিতে নেমে তানহাকে খুজঁতে গিয়ে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধরনা গোসল করার সময় ঘাটলা থেকে পা পিছলে পানিতে ডুবে যায় তারা ৷ এ ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৫   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় প্যানেল আইনজীবীদের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা
ইলিশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ভোলায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা
বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
বোরহানউদ্দিনে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস: মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি



আর্কাইভ