লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



---

লালমোহন প্রতিনিধি।।

 “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে ভোলার ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ আলোচনা সভায় বলেন, এ অঞ্চলের মানুষজন খুবই ফুটবলপ্রেমি, খেলাধুলায় অনেক আগ্রহী। এই মাঠে আমি আগেও এসে কয়েকটি খেলায় উদ্ধোধন ও সমাপনীতে ছিলাম। আমি আশা করছি আগামী দিনগুলোতে খেলাধুলার প্রতি আগ্রহ আরো বাড়বে। খেলা উপলক্ষে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়েছে দেখে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি। আমিও সারাজীবন খেলাধুলার সাথে জড়িত ছিলাম। খোলায়ারদের প্রতি তিনি বলেন রেফারীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া তিনি ফুটবল খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফ কে ধন্যবাদ জানান।

ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপির সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ (ডিকো), উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৫৬:২৭   ১২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
‎ভোলা সুইমিং পুলে চল্লিশ সাঁতারুর মাসব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের
ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছরের পথচলায় ভোলার বাঁধন
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
ভোলায় শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ শুরু, অংশ নেবে ৪০ শিক্ষার্থী
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক



আর্কাইভ