ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ।।

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে স্থানীয়দের গণপিটুনিতে আসিফ (৩০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি সালিসি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা হোসেন ম্যানেজারের সঙ্গে আসিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত হোসেন ম্যানেজারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

এদিকে, হোসেন ম্যানেজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আসিফের মায়ের দায়ের করা হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:২৬   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ