ভোলায় লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বাউল-সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজন অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তিরোধান দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সহধর্মিণী মিসেস তাবাসসুম মেহনাজ জাহান, ভোলা পৌর প্রশাসক মো: বেলাল হোসেন, ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, ভোলা জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবপ্রেমের দর্শন আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্কৃতি ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

বক্তব্য শেষে সাংস্কৃতিক পর্বে লালন সাঁইয়ের গান ও বাউলসংগীত পরিবেশিত হয়। এরমধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা বাংলার লোকজ ঐতিহ্য ও সংগীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

বাংলাদেশ সময়: ১:০২:১১   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ