
জাকির হোসেন, দুলারহাট ॥
ভোলার চরফ্যাশন চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীন জেলা লিগ্যাল এইড অফিস ও চৌকি আদালতের জন্য বিশেষ মিডিয়েটর নিয়োগসংক্রান্ত অফিস আদেশে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা আদেশে ভোলা, পটুয়াখালী ও টাঙ্গাইল জেলার জন্য চারজন আইনজীবীকে বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত করার তথ্য উল্লেখ রয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্যানেলভুক্ত বিশেষ মিডিয়েটরদের সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মহাপরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নি®পত্তি সহজ করা এবং বিচারপ্রার্থীদের আইনি সেবা প্রাপ্তিতে সহায়তা করাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৩:৫৬:৫৭ ১২৩ বার পঠিত