নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

প্রচ্ছদ » ভোলা সদর » নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



 ---

স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলার লালমোহন উপজেলায় অবস্থিত লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদান করলেন নতুন অধ্যক্ষ মোঃ সুফিয়ার রহমান। সোমবার(২৮ সেপ্টেম্বর) অধ্যক্ষ সুফিয়ার রহমান এর যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনার শুরুতেই নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরন করে নেন সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় নতুন অধ্যক্ষ সুফিয়ার রহমান কলেজের সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,”আপনাদের সহযোগিতা পেলে এই কলেজের পড়ালেখার মান আরো উন্নত করার জন্য আমি সর্বাত্বক চেষ্টা করবো”। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে।

এ সময় কলেজটির সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অধ্যক্ষ সুফিয়ার রহমান এর পূর্বে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২১:১৭   ১৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ