ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় অনিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন’। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশনে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

---

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নৌ-পুলিশের (ওসি) আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

---

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, “সরকারি নিষেধাজ্ঞা ও নানা সময়ে অনিবন্ধিত জেলেরা বেশ কষ্টে দিনাতিপাত করেন। সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তবে অসহায় মানুষগুলোর দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

---

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, নদীতে মাছ ধরা বন্ধকালীন ও নানা সংকটে অনিবন্ধিত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই মানবিক দিক বিবেচনা করেই সংগঠনের পক্ষ থেকে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকা- অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত অনিবন্ধিত জেলেদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪০   ১২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ