দুর্গাপূজাকে সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে তজুমদ্দিন মত বিনিময় সভা

প্রচ্ছদ » তজুমদ্দিন » দুর্গাপূজাকে সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে তজুমদ্দিন মত বিনিময় সভা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে তজুমদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১২ অক্টোবর একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তজুমদ্দিনের সকল পূজা মন্ডপের সভাপতিগণসহ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন

পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিনটু মিয়া, সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিনটু মিয়া, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা মোঃ আব্দুর রব মিয়া, উপজেলা শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দু টিটু, সম্পাদক স্বপন কুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নির্বাহী কর্মকর্তা সকলের মতামত গ্রহণ করে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১১   ১১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
তজুমদ্দিনে স্কাউটসের কাব হলিডে পালিত
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক



আর্কাইভ