চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য

প্রচ্ছদ » অর্থনীতি » চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

মাঠজুড়ে সবুজ লতার সমারোহ। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো তরমুজ। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত কৃষকরা, তখন ভিন্নধর্মী উদ্যোগে অফ-সিজনে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষক মিজান।

প্রচলিত ধারণাকে পাশ কাটিয়ে অসময়ে তরমুজ চাষ করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তার খেতে উৎপাদিত তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি ও রসালো। ফলে স্থানীয় বাজারে এর চাহিদাও বেশ ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সরেজমিনে মিজানের তরমুজের খেতে গিয়ে দেখা যায়, সবুজ লতার ভেতর সারি সারি তরমুজ। ক্ষেত থেকে সদ্য তোলা তরমুজ কেটে দেখা যায় টকটকে লাল শাঁস। স্বাদেও বেশ মিষ্টি ও রসালো।

কৃষক মিজান বলেন,অনেকে বলেছিলেন এই সময়ে তরমুজ চাষ করা সম্ভব নয়। তবে আমি ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে অফ-সিজনের জাত চাষের উদ্যোগ নিই। আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি।

তিনি আরও বলেন, প্রচলিত সময়ের বাইরে তরমুজ চাষ করায় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে অন্য কৃষকরাও এভাবে লাভবান হতে পারবেন।

স্থানীয় কৃষকরা জানান, অসময়ে তরমুজ উৎপাদন হওয়ায় বাজারে-এর চাহিদা রয়েছে। মিজানের সফলতা দেখে অনেক কৃষকই এখন অফ-সিজন তরমুজ চাষের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মিজানের মতো উদ্যোক্তা কৃষকরা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন। অফ-সিজন তরমুজ চাষ লাভজনক হতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃষকের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নেওয়া এই উদ্যোগ শুধু মিজানের নিজের ভাগ্যই বদলাচ্ছে না, বরং চরফ্যাশনের কৃষিতে অফ-সিজন তরমুজ চাষের নতুন সম্ভাবনাও তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১:১২:৪৮   ১৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
কুঁচে শিকারেই জীবিকা
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ
পাইপলাইনে বাইরে যাবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
শ্রমিকের ন্যায্য মজুরি বনাম শিল্পের সক্ষমতা, সংকটের সমাধান কোন পথে?



আর্কাইভ