দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়নের ০৪নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ রাজিব মাঝি (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ০৯ অক্টোবর ২০২৬খ্রি. রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় দৌলতখান থানা পুলিশ নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে পাকা রাস্তার ওপর উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে নি¤œলিখিত মালামাল উদ্ধার ও জব্দ করা হয়: নগদ টাকা: মাদক বিক্রির নগদ ৩৪,১৫০ (চৌত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা। যানবাহন ও মোবাইল: মাদক পরিবহণ ও বিক্রয়ে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল এবং ০১টি স্মার্টফোন। অস্ত্র: ০১টি সিলভার রঙের ধারালো সুইজগিয়ার চাকু।

গ্রেফতারকৃত রাজিব মাঝির শারীরিক লক্ষণ ও আচরণে সন্দেহ হলে তাঁকে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে গাঁজা সেবনের উপস্থিতি নিশ্চিতভাবে শনাক্ত হয়।

এ বিষয়ে দৌলতখান থানা সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে রাজিব মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোলা জেলা পুলিশের কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১:১০:৩১   ১৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ