
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় অপরাধ দমন ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের অব্যাহত অভিযানে ধরা পড়েছে ৫ জুয়াড়ি। গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার বিপুল সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা। বৃহ¯পতিবার (০৯ অক্টোবর ২০২৬) রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কন্দকপুর এলাকায় মোঃ টুলু চৌধুরীর ঘেরের পাড়ে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসছিল। খবর পেয়ে ভোলা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই (নিঃ) আব্দুল আজিজের নেতৃত্বে একটি দল স্থানটিতে ঝটিকা অভিযান চালায়।
পুলিশের উপস্থিতিতে পালানোর চেষ্টা করলেও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় ৫ জনকে আটক করা সম্ভব হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিরা হলেন, মোঃ নূর ইসলাম (৪৫), মোঃ নাগর মৃধা (২৮), মোঃ রাশেদ (২৭), মোঃ হাসান (২৬), মোঃ মিলন চৌকিদার (৪৮)।
ঘটনাস্থল থেকেই জুয়া খেলার সরঞ্জামাদি এবং জুয়ার বাজি ধরা নগদ ২৮,৩৫০ টাকা জব্দ করা হয়। জেলা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ভোলাকে অপরাধ ও জুয়ামুক্ত রাখতে ডিবি পুলিশের এই ধরনের জিরো টলারেন্স অভিযান ও সাঁড়াশি নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১:০৯:৩৪ ৯৩ বার পঠিত