ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

প্রচ্ছদ » জেলা » ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভোলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভোলা সদর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাস, ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নজরুল হক অনু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এজাজুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভোলা সদর সভাপতি মোঃ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভোলা সদর এর সিনিয়র সহসভাপতি মোঃ মনির উদ্দিন। এসময় সমিতির নেতৃবৃন্দ ও প্রধান শিক্ষগণ উপস্থিত ছিলেন।

---

এ সময় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সাহিদা আক্তারের স্বীকৃতি অর্জন ভোলার জন্য গৌরবের। তাঁর এ সাফল্য শিক্ষাক্ষেত্রে আরও ভালো কাজ করতে অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

শিক্ষাক্ষেত্রে অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩১   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ