
স্টাফ রিপোর্টার ॥
মা ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন মৎস্যবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক ৪ জেলের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য ককর্মকর্তা দোলোয়ার হোসেন জানান, জেলার সাত উপজেলায় ১৬টি অভিযান পরিচালিত হয়েছে। যারমধ্যে ৩ টি মোবাইল কোর্ট একটি মামলা দায়ের করা হয়েছে।
এরআগে সকাল থেকে নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডকে নিয়ে অভিযানে নামে কোস্টগার্ড। ৮ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ ধরা, টরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ।
ইলিশের প্রধান প্রজনন সমঢে নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষনের লক্ষে জারিকৃত এ অভিযানে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ তিলোমিটার অন্তভূক্ত। নিষেথাজ্ঞা চলাকালিন সময়ে নিবন্ধিত জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৫ ১০২ বার পঠিত