ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের

প্রচ্ছদ » জেলা » ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাওলানা ইউনুস (৬৫) নামে এক মসজিদের সাবেক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মজিবুল হক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ইউনুস পাকার মাথা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে।

এদিকে, শনিবার বিকালে ইলিশা নিজাম উদ্দিন মাঠে মাওলানা ইউনুছের জানাজা নামাজ অনুষ্ঠি হয়। হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে মরহুমকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৬:০৫   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ