লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) নামে এক দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাবার অভিযোগ, মাহমুদকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দুটি স্ট্যাটাস দেন মাহমুদ। এর একটিতে তিনি লেখেন, ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্দে শেষ হয়ে যাবো।’ অন্য পোস্টে নিজের অস্তিত্ব বিলীন না করার বিষয়ে সতর্কবার্তা দেন তিনি।

মাহমুদ চরফ্যাশন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক এবং দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাবা জয়নাল আবেদীন অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রী নাহিদা পারভীনের সঙ্গে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ছিল এবং তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। তবে এসব অভিযোগের বিষয়ে নাহিদা পারভীনের বক্তব্য পাওয়া যায়নি।

লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪:১০:০১   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ