মনপুরায় দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকারের সময় দুই নৌকাসহ ৪ জেলেকে আটক করে মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা। এই সময় জেলেদের শিকার করা ২০ কেজি মা ইলিশ হাজী ইব্রাহীম খলিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে জেলেদের কাছ থেকে জব্দকৃত ৭ লাখ টাকার জাল পুঁড়িয়ে ফেলা হয়।

পরে রাত সাড়ে ৯ টায় আটককৃত দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব।

জরিমানা দেওয়া জেলেরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা শাহিন (২১), ইউনুচ (৫৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫), অপর জেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ ছালাউদ্দিন (৩৫)।

এই ব্যাপারে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুইটি ট্রলার সহ ৪ জেলেকে আটক করা হয়। জেলেদের কাছ থেকে জব্দ করা ২০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি ট্রলারে থাকা ৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুঁড়িয়ে ফেলা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব জানান, আটককৃত জেলেদের ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। জেলেদের ধরা মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৪৮   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ