লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

‘প্রোটিন, যা শক্তি জোগায় এবং সুরক্ষা করে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’-এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এন্টারপ্রাইজ ও খান মৎস্য খামারের মালিক বাহালুল কবির খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরোশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম কাঞ্চন, চেয়ারম্যান এগ্রো ফিশারিজ অ্যান্ড পোলট্রি খামারের মো. রাসেল, লালমোহন ডিম ঘরের মো. জসিমসহ স্থানীয় খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ফয়জুল্লাহ, বিপ্লব কুমার দত্ত ও এনায়েত।

সভায় বক্তারা ডিমের অসাধারণ পুষ্টিগুণ, প্রোটিনের চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত ডিম খাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি ডিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও দৈনিক খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৩৪   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
কুঁচে শিকারেই জীবিকা
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ
পাইপলাইনে বাইরে যাবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
শ্রমিকের ন্যায্য মজুরি বনাম শিল্পের সক্ষমতা, সংকটের সমাধান কোন পথে?



আর্কাইভ