৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি

প্রচ্ছদ » জেলা » ৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় প্রতিষ্ঠার ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় ভিডিও কনফারেন্সে একাত্ব হয়েছে ভোলা জেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ ভিডিও কনফারেন্সে ভোলা জেলা প্রান্ত থেকে সরাসরি সংযুক্ত হন স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণ।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনলাইন সংযোগে উপস্থিত ছিলেন, ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান এবং জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানে ভোলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নেন।

ভিডিও কনফারেন্সে শিশুদের সার্বিক অধিকার, নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। বক্তারা উল্লেখ করেন, বিগত পাঁচ দশক ধরে বাংলাদেশ শিশু একাডেমি দেশের কোমলমতি শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ এবং প্রতিভার উন্মেষে অনন্য ভূমিকা পালন করে আসছে। ৫০ বছরের এই পথচলা উদযাপনের মধ্য দিয়ে আগামী দিনে ভোলার প্রতিটি শিশুর অধিকার রক্ষায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী আরও সুদৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা পালন করবে বলে ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ০:৩৮:২৫   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ