চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শশীভূষণ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রসুলপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো. মাকসুদ ও আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোকন, মাকসুদ ও তাহেরকে ধরে ফেলে। এ সময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত ঘর তল্লাশি করে রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, তালা কাটার, তলোয়ার, ম্যাগনিফায়িং গ্লাস, সূচালো রড, স্ক্রু-ড্রাইভার, ছুরি, ওয়াকিটকি এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পূর্বের মাদক মামলাও রয়েছে।

ঘটনায় জড়িয়ে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০:৩৭:৫০   ১৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ