চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আ: রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আ: রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



---

জাকির হোসেন, দুলারহাট ॥

ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর নির্বাচনী উঠান বৈঠক, মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এওয়াজপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ সমবেত হয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি সফল করে।

এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারী একান্ত সাক্ষাৎকারে বলেন, এওয়াজপুর ইউনিয়নটি দীর্ঘদিন যাবৎ ছিলো অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। আমি বিগত দিনগুলোতে এবং বর্তমানে আমার সাধ্যমতো নিজস্ব তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছি।

অন্যদিকে এলাকার মসজিদ, মাদ্রাসা, মক্তব ও এতিমখানায় সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী আমাকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে। একমাত্র এলাকাবাসীর অনুরোধ রক্ষার্থে, আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি যদি জনগণের ভালোবাসার রায়ের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে এমাজপুর ইউনিয়ন হবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন। আমার নেতা এমপি নুরুল ইসলাম নয়নের সহযোগিতা নিয়ে আমি এওয়াজপুর ইউনিয়নের উন্নয়নের জন্য সাধ্যমতো কাজ করে যাবো।

তিনি আরো বলেন, আমি কোন প্রকার ব্যবসা ও স্বার্থের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত হবো না। এখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। সরকারি সকল বরাদ্দ ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে গিয়ে সুষম বন্টন করা হবে আমার প্রথম কাজ। এ ইউনিয়নে বর্তমানে আমার বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রয়েছে। আমি যদি চেয়ারম্যান হতে পারি, এওয়াজপুর ইউনিয়ন হবে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক ইউনিয়ন।

অন্যদিকে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হবে এওয়াজপুর ইউনিয়ন পরিষদ।

বাংলাদেশ সময়: ০:৩১:৩৩   ১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
কুঁচে শিকারেই জীবিকা
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডজন খানেক প্রার্থীর ভীড়ে জিন্নাগড়ের চেয়ারম্যান পদে যুবদল নেতা বাঁধন আলোচনায়
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনে যুবকের মৃত্যু
চরফ্যাশনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভায় উপকূলয় দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি



আর্কাইভ