
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়। আহত ইউপি মেম্বারের ভাই রুবেল ভূইয়া ৬ জনকে আসামী করে মামলা করে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কলাতলীর ইউনিয়নের কাজীরচর অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে।
পরে দুপুর ২টায় আটককৃত আসামীদের আদালতে সোর্পদ করে জানিয়েছেন ওসি মাজাহারুল ইসলাম।
আটকৃত আসামীদ্বয় হলেন, মোঃ জুয়েল (২৫) ও মোঃ ছালাউদ্দিন (৩৬)। এদের দুইজনের বাড়ি কলাতলী ইউনিয়নের কাজীরচরে ১ ও ২নং ওয়ার্ডে।
এজাহার সূত্রে ও বাদী রুবেল ভূঁইয়া জানান, শনিবার সকালে সাড়ে ৬টায় মামলার আসামীরা তার ভাই ইউপি মেম্বার মোঃ শরিফের কাছে চাঁদা দাবী করে। পরে চাঁদার বদলে মহিষ নিয়ে যাওয়ার সময় ইউপি মেম্বার বাধা দিলে তখন আসামীরা পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। তিনি নিজে বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এদিকে ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় নিজেদের নির্দোষ দাবী করেন গ্রেফতারকৃত আসামী মোঃ ছালাউদ্দিন ও মোঃ জুয়েল।
তারা জানান, হামলার ঘটনায় তারা জড়িত নয়।রাজনৈতিক বিরোধের জেরে তাদের আসামী করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার ৬ আসামীর মধ্যে দুইজনকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অপর চার আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১:০৫:৪৮ ১৭২ বার পঠিত