বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকাসহ মোঃ মোস্তফা মাঝি (৫৮) নামে এক তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাচড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরগাজীপুর এলাকার নজির মাঝি বাড়িতে অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম। এসআই মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিজ বসতঘর থেকে আসামিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৮,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোস্তফা মাঝি (৫৮) সাচড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত নজির আহম্মদ মাঝির ছেলে।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের ৯টি মাদক মামলা এবং ২টি জিআর মূলতবী গেস্খফতারি পরোয়ানা রয়েছে। এলাকার চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১:০৫:০৪   ১৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ