মেঘনায় ২২ দিনের অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা

প্রচ্ছদ » তজুমদ্দিন » মেঘনায় ২২ দিনের অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তজুমদ্দিনে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

গতকাল শশীগঞ্জ সুইজঘাটে সচেতনতা সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন ভোলা জেলা সৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোনাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ জেলে প্রতিনিধি, সচেতনমহল। সভায় বক্তারা জেলেদের নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

একই সঙ্গে নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

সচেতনতা সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদীতে মাছ ধরার পাশাপাশি অবৈধভাবে ইলিশ পরিবহন, মজুত ও বিক্রির ওপরও নজরদারি থাকবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা, জেলে, মৎস্য ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০৪:০৩   ১২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
তজুমদ্দিনে স্কাউটসের কাব হলিডে পালিত
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক



আর্কাইভ