দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে সদ্য যোগদানকৃত প্রাথমিক সহকারী শিক্ষকদের ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেক ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার (৪ অক্টোবর) দৌলতখানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক হারুন অর রশিদ, নির্বাহী সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম তুহিন, ফরিদ হোসেন, মোস্তফা ফারুক, নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে উপজেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর। নতুন কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সদ্য যোগদান কৃত শিক্ষকদেরকেও বরণ করে নেওয়া হয়।

পরে দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে দৌলতখান উপজেলার সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১:০৩:২৩   ১৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে
দৌলতখানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার
দৌলতখানে ওসিকে ছাত্রলীগ নেতার থ্রেট, কল রেকর্ড ভাইরাল
দৌলতখানে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
ইউপি নির্বাচনে যে মানুষের সেবায় কাজ করতে পারে এমন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন: হাফিজ ইব্রাহিম এমপি
দৌলতখানে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা
হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
দৌলতখানে জীবিত জেলেকে ‘মৃত’ দেখাতে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ



আর্কাইভ