
স্টাফ রিপোর্টার ॥
বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং আদালতে মামলার চাপ কমাতে ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিরোধ আদালতে গড়ানোর আগেই পার¯পরিক সমঝোতার মাধ্যমে নিম্পত্তির লক্ষ্যে ২৩ জুলাই ২০২৬ থেকে পারিবারিক আদালত আইন, ২০২৩, Negotiable Instruments Act, ১৮৮১-সহ ৯টি আইনের আওতায় এ কার্যক্রম চালু করা হয়।
কার্যক্রমের আওতায় আগস্ট ২০২৬ মাসে ১০০টি এবং সেপ্টেম্বর মাসে ২২৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। সেপ্টেম্বর মাসেই বিভিন্ন পক্ষের মধ্যে প্রায় ৩১ লাখ টাকার আর্থিক বিষয়ে সমঝোতা ও চুক্তি সম্পাদিত হয়েছে।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৫৫টি মামলা নিম্পত্তি করা হয়েছে। একই সময়ে বিভিন্ন বিরোধ নিম্পত্তির মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা আদায় করা হয়েছে। এ সময়ে মোট ১,১১৫ জন উপকারভোগী আইনগত সহায়তা কার্যক্রমের সুফল পেয়েছেন এবং ১,১৯০ জন ব্যক্তি আইনগত পরামর্শ গ্রহণ করেছেন।
ভোলা জেলা লিগ্যাল এইডের এ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, ভোলা শরীফ এ. এম. রেজা জাকের। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) শহিদুল ইসলাম। তাঁর নিরলস প্রচেষ্টায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৬ সালে এ কার্যক্রমের অংশ হিসেবে ৯টি মাসিক সভা ও ৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রায় এক ডজন জমি সরেজমিনে পরিদর্শন ও মাপজোকের মাধ্যমে স্থানীয়ভাবে জমি-সংক্রান্ত বিরোধ নিম্পত্তি করা হয়েছে।
গত ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভোলায় প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে রক্তদান কর্মসূচি, র্যালি এবং কারাগারে আইনগত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের কাছে সরকারি আইনগত সহায়তার বার্তা পৌঁছে দিতে লঞ্চঘাট, ফেরিঘাট ও বিভিন্ন বাজারে ব্যানার-ফেস্টুন স্থাপনের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে।
বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের ফলে মামলা দায়েরের পূর্বেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের দ্রুত নিম্পত্তি এবং আদালতে নতুন মামলার চাপ কমানোর ক্ষেত্রেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ সময়: ১৩:১৮:১১ ১৫৭ বার পঠিত