ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় ভোলা কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

অনুষ্ঠানে জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিশিষ্ট আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, এলাকাবাসী ও সামাজিক ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, ভোলা কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি এবং ভোলা দারুল হাদিস কামিল (¯œাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম।

ভোলা কেন্দ্রীয় কবরস্থানের মতো একটি মহৎ কাজের সফল বাস্তবায়নের কাজে সংশ্লিষ্ট সকলকে সহোযোগিতার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

---

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা কেন্দ্রীয় কবরস্থানের সাধারণ সম্পাদক হাফেজ মু. বনি আমীন। তিনি বলেন, দির্ঘদিন ধরে ভোলা কেন্দ্রীয় কবরস্থানের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে এসেছি এই মহত কাজে আপনাদের সার্বিক সহোযোগিতা একান্ত প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলা কেন্দ্রীয় কবরস্থান একটি জনকল্যাণমূলক ও দীর্ঘদিনের প্রয়োজনীয় উদ্যোগ। এর বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত কবরস্থান শুধু বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক স্থাপনা হিসেবে বিবেচিত হবে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলকে দল-মতের উর্ধেউঠে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আমাদের একটিই পরিচয় আমরা মুসলমান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, আজকের প্রধান অতিথি শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করেই দায়িত্ব শেষ করেননি। তাঁর পরামর্শ, সহযোগিতা, সাহস, উৎসাহ ও সার্বিক তত্ত্বাবধানেই আমরা প্রায় ১০ একর জমির ওপর আনুমানিক ২০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ ও সমন্বিত প্রকল্প বাস্তবায়নের সাহস পেয়েছি।

---

তিনি বলেন ২০২৪ সনথেকে ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই কেন্দ্রীয় কবরস্থানকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। এখানে থাকবে মসজিদ, মাদরাসা, এতিমখানা, শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণের হিমঘর এবং মৃতদেহ গোসলের যাবতীয় আধুনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে কবরস্থানের পরিবেশ হবে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক উদ্যোগ নয়, এটি ভোলাবাসীর সম্মিলিত স্বপ্ন ও প্রয়োজনের একটি প্রকল্প। তাই সর্বস্তরের মানুষকে এই মহতী কাজে শরিক হওয়ার আহ্বান জানান।

ভোলার বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষের শেষ ঠিকানাকে সুন্দর ও মর্যাদাপূর্ণ করার এই কাজে অংশ নেওয়ার মধ্য দিয়ে সদকায়ে জারিয়ার একটি মহৎ সুযোগ সৃষ্টি হয়েছে। ভোলার বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের এই কবরস্থান দ্রুত বাস্তব রূপ লাভ করবে।

তিনি সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও ভোলা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম আলহাজ্ব মাওলানা ফয়জুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে কবরস্থানের সার্বিক উন্নয়ন, প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২৪   ১৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ