ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ

প্রচ্ছদ » অপরাধ » ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

“চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না, কৃষকের ফসল নিয়ে তৃতীয় পক্ষের মাতাব্বরি মানব না”Ñএই তীব্র দাবির মুখে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মালিক ও কৃষক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। শনিবার (০৩ অক্টোবর) সকালে বোরহানউদ্দিনের খায়েরহাট বাজার সংলগ্ন ‘খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণে’ ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বঞ্চিত, নির্যাতিত ভূমি মালিক ও সাধারণ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চরাঞ্চলের কৃষকদের ওপর অত্যাচার ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা।

সমাবেশে প্রধান প্রধান বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে লাখ লাখ ছাত্র-জনতা জীবন বাজি রেখে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। শত শত মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু ও আহত হয়েছে। রক্তক্ষয়ী আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের ভূমি মালিক ও কৃষকদের ভাগ্য ফেরেনি।”

---

তারা আরও বলেন, “আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে জুলুম, নির্যাতন বন্ধ হবে। চরাঞ্চলের কৃষক ও ভূমি মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত চিরতরে বন্ধ হবে। কিন্তু বাস্তবে কিছুই বন্ধ হয়নি। চরাঞ্চলের প্রান্তিক চাষীরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত।”

কৃষকদের মৌলিক অধিকার ও জমি রক্ষার স্বার্থে গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত কৃষক ও ভূমি মালিক একসুরে শ্লোগান তোলেনÑ “চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না!” “কৃষকের ফসল নিয়ে ৩য় পক্ষের মাতাব্বরি মানব না!” “ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে!” “মালিক-কৃষক ভাই ভাই, চাঁদাবাজদের রক্ষা নাই!”

সমাবেশ থেকে চরাঞ্চলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:০১:২০   ১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ