মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১১ টায় গুরুত্বর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গুরুত্বর আহত মোঃ শরিফ উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় উৎ পেতে থাকা দুবৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এই ব্যাপার আহত ইউপি মেম্বার মোঃ শরিফ জানান, কাজীরচর ঘাট সংলগ্ন নিজের মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নিবেন জানিয়েছেন তিনি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৮   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ