বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর নিজ সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গিয়ে বাধা ও পুলিশি হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক প্রবাসী পরিবার। উপজেলার কুতুবা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাঞ্চন মিস্ত্রি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আব্দুল অদুদ দালালের ছেলে মোঃ শাহে আলম ও মোঃ নুরে আলম তাদের জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাধা সৃষ্টি করে। শাহে আলমের ছেলে প্রবাসী মিরাজের নামে ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে একই এলাকার কাঞ্চন মিস্ত্রির ছেলে বাচ্চু তাতে বাধা প্রদান করেন।

ভুক্তভোগী শাহে আলম ও নুরে আলম অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল তাদের জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রবাসী মিরাজের ক্রয়কৃত জায়গায় ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাচ্চু নতুন করে বাধা দেয় এবং পুলিশ দিয়ে হয়রানি করছে। ভুক্তভোগী পরিবারটি তাদের নিজস্ব জমিতে নিরাপদে ঘর উত্তোলন করে বসবাস নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপরপক্ষ বাচ্চু দাবি করেন, এই জমিটি তাদের নিজস্ব ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি। ফলে সীমানা ও মালিকানা সংক্রান্ত বিরোধের কারণেই তিনি ঘর নির্মাণে বাধা দিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:২১   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ