ভোলায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, আংটি-টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, আংটি-টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর ওপর হামলা এবং তাঁর কাছ থেকে স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভোলা পৌরসভার মিজি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ইউসুফ (পিতা-মৃত আবু তাহের) ভোলা পৌরসভার উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা এবং উকিলপাড়ার ‘ইউসুফ মেটাল’-এর স্বত্বাধিকারী।

অভিযুক্ত আবির ভোলা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া এলাকার কবিরের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা বলে উল্লেখ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও ৪-৫ জনের পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, প্রায় এক মাস আগে আবির নামে এক যুবক ব্যবসায়ী ইউসুফের কাছে ফার্নিচার বাকিতে দাবি করেন। পরে ওই বাকির দাবি দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বিকেলে আবির ও

অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন আহত ব্যবসায়ী। এ সময় হামলাকারীরা তাঁর হাতে থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, প্রায় ২২ হাজার টাকা মূল্যের ব্যবহৃত শাওমি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ীর ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

ভোলা ফার্নিচার মালিক সমিতির সভাপতি রাজিব হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সুষ্ঠু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০:১২:০৮   ৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ