ভোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা: নৈতিকতা ও দক্ষতায় গড়ে উঠতে হবে আগামীর প্রজন্ম

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা: নৈতিকতা ও দক্ষতায় গড়ে উঠতে হবে আগামীর প্রজন্ম
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল ॥

মাদকমুক্ত সমাজ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভোলায় শিশু-কিশোরদের নিয়ে শিক্ষার্থী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নিয়মিত পড়াশোনা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‘আমার পরিবার ভোলা’র উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোলা আইডিয়াল অডিটোরিয়ামে এ শিক্ষার্থী সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে নিজেদের দূরে রেখে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার লক্ষ্যও নির্ধারণ করতে হবে। চিকিৎসক হলে মানবিক সেবায়, পুলিশ কর্মকর্তা হলে সততা ও দায়িত্বশীলতায়, প্রকৌশলী হলে দক্ষতায় এবং সৈনিক হলে দেশপ্রেমে নিজেদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে।

---

তারা আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শৈশব ও কৈশোর থেকেই তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সহমর্মিতা ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তুলতে হবে।

শিক্ষার্থী সভায় বক্তব্য দেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন, বোরহানউদ্দিন তামিমুল উম্মাহর অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান, আদর্শ একাডেমি ভোলার উপাধ্যক্ষ মো. সেলিম রেজা এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, নৈতিক চরিত্র গঠন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে আগে থেকেই পরিকল্পনা করার পরামর্শ দেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৬   ৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষের সংবর্ধনা
নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নে ভোলায় প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা!
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
অনিশ্চয়তা ও উত্তেজনার রেশ একই দিনে ছাত্রদলের কর্মসূচি থাকায় শিবিরের অনুমতি প্রত্যাহার
যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সম্মাননা প্রদান
প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ



আর্কাইভ