ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার (১ অক্টোবর) সকালে শহরের পুরাতন যুগীরঘোল এলাকায় ফিতা ও কেক কেটে কার্যালয়টির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

---

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন কার্যালয়টি ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

---

পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন উদযাপন করা হয়। এ সময় ভোলার ক্রীড়া উন্নয়ন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে ১ দিনের সংক্ষিপ্ত সফরে বুধবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি ভোলায় পৌঁছান।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৮   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ