ডেঙ্গু প্রতিরোধে দৌলতখানে ৩ কিলোমিটার খাল পরিষ্কার করল বিএনপি

প্রচ্ছদ » দৌলতখান » ডেঙ্গু প্রতিরোধে দৌলতখানে ৩ কিলোমিটার খাল পরিষ্কার করল বিএনপি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



 ---

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখানে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। কচুরিপানা অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ওয়াজদ্দী বাড়ির খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীমের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে কয়েকটি গ্রামের ফসলি জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। দুর্ভোগে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ।

---

বিএনপি নেতারা জানান, প্রায় ১২দিন ধরে পর্যায়ক্রমে খালটির কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবারের কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়।

টেলিকনফারেন্সে সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম বলেন, কচুরিপানায় খালটির পানি প্রবাহ দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। খাল পরিষ্কার হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুবদল সম্পাদক আজাদ ব্যাপারী, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকতার ফরাজী, ছাত্রদল সভাপতি রবিউল হাসান রিহান, সাধারণ সম্পাদক আহসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৫   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
ডেঙ্গু প্রতিরোধে দৌলতখানে ৩ কিলোমিটার খাল পরিষ্কার করল বিএনপি
দৌলতখানে লিটন নায়েব হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক
দৌলতখানে মাদক সাপ্লাইয়ের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার
দৌলতখানে মমতাজ বেগম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার পুলিশ সুপার, দ্রুত বিচারের আশ্বাস
দৌলতখানে ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচ যুবক গ্রেপ্তার, মাদক উদ্ধার



আর্কাইভ