মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হয়েছেন যুবদল নেতা শেখ ফরিদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ভোট গননা শেষ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়। এর আগে সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিআরডিবি নির্বাচনে ছাতা মার্কায় ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন যুবদল নেতা শেখ ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পলাশ ফরাজী আনারস মার্কায় ২৬ ভোট পান, অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল বাছেত পাটোয়ারী ১৬ ভোট পান।

জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নের বিআরডিবি সমিতির ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার ভোট প্রদান করেন। আগামী তিন বছরের জন্য সভাপতি পদে তিন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এই বিষয়ে নবনির্বাচিত বিআরডিবি সভাপতি শেখ ফরিদ জানান, তিনি বিআরডিবি সমিতির সকল সদস্যদের উন্নয়নের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবেন।

এই বিষয়ে বিআরডিবি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন জানান, দুই স্তরের নিরাপত্তা মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৩২ ভোট পেয়ে সভাপতি পদে শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩১   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
মনপুরায় দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ
মনপুরায় ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে: মনপুরায় ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
মনপুরার আলোচিত ধর্ষণ মামলা ঘিরে নতুন বিতর্ক পরিকল্পিত মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি; আদালতের রায়ের অপেক্ষায় দুই পক্ষ
মনপুরায় ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক



আর্কাইভ