ভোলায় বর্নাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্নাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

‘সত্য ও সুন্দর প্রকাশে চ্যানেল আই’ আটাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের আটাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাতে ভোলার স্থানীয় পত্রিকা ‘দৈনিক ভোলার বাণী’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন সুমন, এনসিপির ভোলা সদর উপজেলা আহ্বায়ক নাসরিন জাহান এবং ‘আমরা ভোলাবাসী’র সদস্য সচিব মীর মোশারফ অমি প্রমুখ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার সুমনা, যুবদলের সভাপতি আব্দুল লতিফ টিটু, কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল শাহা, চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু, জাগরণী ফাউন্ডেশনের সভাপতি শাহানাজ পারভীন চিনু, ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক আমির হামজাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু।

চ্যানেল আইয়ের ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। তিনি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সংবাদ, বিনোদন ও বিভিন্ন সামাজিক কর্মকা-ের মাধ্যমে চ্যানেল আই দেশের মানুষের আস্থা অর্জনে এগিয়ে আছে। সত্য ও সুন্দরকে তুলে ধরার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া এই পথচলা ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা চ্যানেল আইয়ের সাফল্য কামনা করেন এবং দেশের গণমাধ্যমে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা, দেশের গণমাধ্যমে এর ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৩৮   ৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ