তজুমদ্দিনে এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকায় বিক্রি

প্রচ্ছদ » অর্থনীতি » তজুমদ্দিনে এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকায় বিক্রি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মেঘনা নদীতে চৌমুহনী ঘাটরর জেলে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়ে। পরে জেলেরা মাছটি চৌমুহনী মাছঘাটে নিয়ে এসে ওজন করলে এর ওজন ২২ কেজি পাওয়া যায়। পরে প্রতি কেজি মাছ বিক্রি করেন ৮শ ৮০ টাকা দরে। মোট বিক্রি হয় ১৯ হাজার ৩৬০ টাকা বিক্রি করেন।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় আকারের পাঙ্গাস মাছ সচরাচর দেখা যায় না। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন।

মাছটি ধরা পড়া জেলে জানান, নদীতে নিয়মিত মাছ ধরলেও এত বড় পাঙ্গাস এর আগে তার জালে ধরা পড়েনি।

স্থানীয় জেলেরা বলেন, নদীতে মাছের প্রাচুর্য থাকলেও বড় মাছ ধরা পড়ার ঘটনা দিন দিন কমে যাচ্ছে। মেঘনা নদীতে মাছের অভয়াশ্রম ও প্রজননক্ষেত্র সংরক্ষণে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৩   ৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


গবেষণাগার থেকে শিল্প কারখানা, সংযোগ বাড়ানোর তাগিদ পবিপ্রবিতে
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য
ভোলায় বজ্রপাতে ২টি মহিষের মৃত্যু
লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নিষেধাজ্ঞার আগে ভোলায় শত ট্রলার সাগরে যাওয়ার প্রস্তুতি
একদিকে ইলিশ সংকট, অন্যদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা: দেনার দায়ে জর্জরিত ভোলার জেলেরা
সরকারি নিষেধাজ্ঞা, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
লালমোহনে পোল্ট্রি শিল্পে নানা সংকট



আর্কাইভ