আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রচ্ছদ » খেলা » আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

১ দিনের সংক্ষিপ্ত সফরে আজ ভোলায় আসছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে লঞ্চযোগে ভোলায় পৌছানোর কথা রয়েছে তার। সফরকালে তিনি জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টায় নৌপথে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ৬টায় ভোলায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করবেন।

এরপর সকাল ১১টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘অন্তর্ভুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী।

এছাড়াও দুপুর সাড়ে ১২টায় ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে বিকেল ৩টায় নৌপথে ভোলা ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেল ৪টায় সড়কপথে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীর কর্মসূচিতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে সরকারি সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৬   ৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ