ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা

প্রচ্ছদ » জেলা » ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার সাংবাদিক সমাজ। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভোলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যমের মুক্ত কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।” বক্তারা অবিলম্বে আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলাইমান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুনু রায়হান ও সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, চ্যানেল২৪-এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, এসএ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন এবং ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমিসহ আরও অনেকে।

এ সময় ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ভোলা জেলা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:১৬:০০   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ