
স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় ৭ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৩৭ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে অসচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসাজনিত ব্যয় নির্বাহে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের সহায়তা করা হচ্ছে।
চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি উপকারভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি সুস্থতার জন্য শুভকামনা জানান।
বাংলাদেশ সময়: ০:১০:১৬ ৭১ বার পঠিত