তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ

প্রচ্ছদ » খেলা » তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

খলিল উদ্দিন ফরিদ ॥

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার ১নং ওসমানগঞ্জ ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পূর্ব ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ১নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন সুমন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন (সাদ্দাম) ও সদস্যসচিব মো. রায়হান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ বাড়ানোর পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে।

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিতরা।

বাংলাদেশ সময়: ০:০৯:৩৬   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ