মনপুরায় ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২ টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে।

আটককৃত দুই যুবক হলেন, মোঃ আল-আমিন (২৫) ও মোঃ শাকিল (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় গোপন খবরে পুলিশ উপজেলার রামেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আটককৃত দুই যুবক আল-আমিন ও শাকিলের কাছ থেকে শতাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদে বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ।

এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, পুলিশি অভিযানে শতাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়।

বাংলাদেশ সময়: ০:০৮:০১   ৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ