চরফ্যাশনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা পরিবারের

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা পরিবারের
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

জাকির হোসেন, দুলারহাট ॥

ভোলার চরফ্যাশনে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাহিদাকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমনের বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ নুপুর নামে এক নারীর সঙ্গে সুমনের কথিত পরকীয়া সম্পর্কের জেরে সাহিদার ওপর নির্যাতন চালানো হয়।

পরিবারের দাবি, মারধর ও ওষুধ খাওয়ানোর পর সাহিদা অসুস্থ হয়ে পড়লে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার পেটে প্রায় চার মাসের সন্তান ছিল বলেও পরিবারের দাবি।

ঘটনার প্রায় চার মাস পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ করেছে পরিবার। দক্ষিণ আইচা থানায় যোগাযোগ ও আশ্বাস পাওয়ার পরও কার্যকর ব্যবস্থা হয়নি বলে তাদের দাবি। তাই সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পুলিশ সুপারের (এসপি) হস্তক্ষেপ কামনা করেছে নিহতের পরিবার।

অভিযোগগুলো তদন্তসাপেক্ষ; অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০:০২:৩৩   ১০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ