লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী

প্রচ্ছদ » ইসলাম » লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহনে তাবলীগ জামাতে এসে আফজাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত আফজাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ঢাকা থেকে ২০ সদস্যের একটি তাবলীগ জামাতের দল লালমোহনের ওই মসজিদে আসে। তাদের সঙ্গে তাবলীগ জামাতে অংশ নিতে মসজিদে অবস্থান করছিলেন আফজাল উদ্দিন। সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা তাবলীগ জামাতের সদস্যরা জানান, আফজাল উদ্দিনের মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের লোকজন লালমোহনের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে।

ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদের ইমাম বলেন, তিন দিন আগে তাবলীগ জামাতের একটি দল মসজিদে আসে। সোমবার দুপুরে তাদের একজন অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসককে ডাকা হয়। পরে তিনি এসে আফজাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৬   ৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের আল্টিমেটামে ভোলা ছাড়লেন কুতুববাগী পীর
লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী
রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই নৈতিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চরফ্যাশনে সিরাতুন্নবী (স.) সিম্পোজওয়ামে রাসুল (স.)’র আদর্শ অনুসারে সমাজ হবে
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার কল্যাণ: ভোলায় সিরাতুন্নবী সিম্পোজিয়াম
ভোলায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
আইন করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি হেফাজত আমিরের



আর্কাইভ