লালমোহনে ২ মাসেই ধসে পড়ল সড়ক

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে ২ মাসেই ধসে পড়ল সড়ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে নির্মাণের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে একটি হেরিংবোন (এইচবিবি) সড়ক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে নির্মিত সড়কটিতে বর্তমানে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাব ও নি¤œমানের সামগ্রী ব্যবহারের কারণেই সড়কটির এই হাল হয়েছে।

জানা গেছে, উপজেলার পূর্ব চর উমেদ হাফিজ উদ্দিন বাজার থেকে পশ্চিম দিকে পূর্ব চর উমেদ আহম্মদিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত কাঁচা সড়কটিতে সম্প্রতি হেরিংবোন বন্ডের (ইটের সলিং) কাজ সম্পন্ন করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার কিছুদিন যেতে না যেতেই সড়কটির বিভিন্ন অংশের ইট সরে গিয়ে বড় বড় গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, গুরুত্বপূর্ণ ও জনবহুল এই সড়কটির কাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সরেজমিনে কোনো তদারকি করেননি। সেই সুযোগেই নি¤œমানের ইট ও সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে। ফলে সামান্য সময়ের ব্যবধানেই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

বর্তমানে এই সড়ক দিয়ে সাধারণ পথচারী ও মাদ্রাসা শিক্ষার্থীসহ প্রতিদিন বহু মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। অনতিবিলম্বে সড়কটি পুনর্নির্মাণ ও টেকসই সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যকর ভূমিকা দাবি করেছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০:৫৮:২১   ৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার
লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন
লালমোহনে পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার
লালমোহনে পোল্ট্রি শিল্পে নানা সংকট
লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী
নজরুল ইসলাম মিয়া: শুরুর দিনের পাশে থাকা মানুষটিকে বিদায়
লালমোহনে ৩৫০ পিস ইয়াবা ও নগদ ৮৯ হাজার টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী



আর্কাইভ