দৌলতখানে লিটন নায়েব হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে লিটন নায়েব হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা লিটন নায়েব হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি করা হয়। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে চালানো কথিত অপপ্রচারের নিন্দা জানান তারা।

নিহত লিটন নায়েবের ভাই ফরিদ বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। হত্যার সঙ্গে জড়িত ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি চাই। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফর বলেন, “মামলাটি সঠিক ও ন্যায়সংগতভাবে পরিচালনা করার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজনই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। আমি-এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধন শেষে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন জড়িত। আমরা এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের ফাঁসি দাবি করছি।”

সংবাদ সম্মেলনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:০০   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ